1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত কার্যক্রম ভন্ডুল ও অফিস ভাঙ্গায় এনসিপি নেতাকে হুমকি, থানায় জিডি

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 24-10-2025 ইং
  • 33025 বার পঠিত
ad728

গত ২১ অক্টোবর চট্টগ্রাম দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উত্তর জেলা আওয়ামী লীগের গুপ্ত কার্যক্রম ভন্ডুল করে নিষিদ্ধ সংগঠনের অফিস ভাংচুর করে নিজেদের আবস্থান নেয় চট্টগ্রাম মহানগর এনসিপি। সেই ঘটনা একই সাথে চট্টগ্রাম মহানগর এনসিপির পাশাপাশি যুবশক্তি ও শ্রমিক উইং এর নেতারাও অংশ নেন।

অফিসে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের ছবি ভাংচুরের বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও থেকে সম্মুখ সারির নেতৃত্বদানকারী নেতাদেরকে চিন্হিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রাণনাশের হুমকি দিচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ এর সন্ত্রাসীরা।

এ ঘটনায় বেশকিছুদিন ধরে প্রাণনাশের হুমকির শিকার হচ্ছেন চট্টগ্রাম  মহানগর এনসিপি শ্রমিক উইংয়ের সমন্বয় কমিটির সংগঠক মঈনউদ্দী আল নোমান বকশি। তার ছবি এবং বাসস্থানের ঠিকানা সহ ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এর নেতাকর্মিরা। এছাড়াও তার পরিবারের সদস্যদের নাম ধরেও অশ্রাব্য ভাষায় গালি দেওয়া হয়।

পরবর্তীতে নিজের জিবণের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারন ডায়েরি করেন শ্রমিক নেতা বকশি।

এ সময় তিনি বলেন," আমাকে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। আমাকে গুপ্ত হামলার পরিকল্পনা করা হচ্ছে আমার জিবন নিয়ে আমি শঙ্কিত তাই আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে কোতয়ালী থানায় একটি সাধারন ডায়েরি করি। আমি চায়, আমি হত্যাকান্ডের শিকার হলে মানুষ জানুক— কারা আমাকে হত্যা করেছেন।"

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728