পটিয়ায় উপজেলায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস জব্দ ও ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল্লাহ আল মামুন (৪১), মো. মাঈন উদ্দিন (৩০), মো. রাশেদুল আলম (৩৮), মো. জসিম উদ্দিন (৪১) ও মো. জুনায়েদ তানভীর তরফদার (২৯)।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কক্সবাজার থেকে দুটি হায়েস মাইক্রোবাসে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ নভেম্বর) সকালে পটিয়ার কাদের ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে পৌঁছালে গাড়ি দুটির আরোহীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করে। পরে একটি গাড়ির ড্রাইভারের সিটের নিচে রাখা ব্যাগ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে ২ লাখ ৪৩ হাজার ৫১৫ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাসও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। গ্রেপ্তার ব্যক্তিদের এবং মাদকদ্রব্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

