1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

চট্টগ্রামে যুবকের ১৪ বছর কারাদণ্ড

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 11-11-2025 ইং
  • 32884 বার পঠিত
ad728

নগরের বাকলিয়া থানার এক যুগ আগের জাল নোট জব্দ করার মামলায় মো. আবুল কাশেম (৪০) নামে যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। 

মঙ্গলবার (১১ নভেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ও চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম সিরাজাম মুনীরা এই রায় দেন।

দণ্ডিত আসামি কক্সবাজারের জেলার উখিয়া থানার পশ্চিম হলদিয়া এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. আবুল কাশেম। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে জাল নোটের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. আবুল কাশেমকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২২ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে রাজাখালী ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে পুলিশ আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশিতে তাঁর প্যান্টের বাম পকেট থেকে ১,০০০ টাকার ২৮টি জাল নোট (মোট ২৮,০০০ টাকা) উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নগরের বাকলিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৪ সালে আদালতে অভিযোগপত্র জমা দিলে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪–এর ২৫(এ) ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728