1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৫ জন

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 16-11-2025 ইং
  • 25621 বার পঠিত
ad728

চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় সিডিএম পরিবহনের বাস উল্টে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১০ জন আহত হন। রোববার (১৬ নভেম্বর)  সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ডের বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশের ওসি জাকির রাব্বানী।  তিনি বলেন, সন্ধ্যায় চট্টগ্রামমুখী লেনে সিডিএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকে গিয়ে ধাক্কা দেয়। পরবর্তীতে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন  বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, আমরা পৌঁছার আগেই স্থানীয় লোকজন কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।



ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728