1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

সাউদার্ন ইউনিভার্সিটিতে কনকোর্স দ্য কুইজিন সিজন

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 19-11-2025 ইং
  • 40875 বার পঠিত
ad728

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন অনুষদের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্যোগে কনকোর্স দ্য কুইজিন সিজন ২ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) বায়েজিদ আরেফিন নগরে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এর সিইও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী (অব.)। উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, অধ্যাপক ড. সালেহ জহুর ও বিভাগীয় প্রধানরা।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী (অব.) বক্তব্যে শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রশংসা করেন এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যাল কুলিনারি স্কিলের গুরুত্ব তুলে ধরেন।

অতিথিরা বলেন, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ দক্ষতা উন্নয়নভিত্তিক শিক্ষা ও ইন্ডাস্ট্রি এনগেজমেন্টকে সর্বদা উৎসাহিত করে, যা ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও প্রতিযোগিতামূলক ও উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা বৈচিত্র্যময় রান্নার প্রদর্শনীর মাধ্যমে তাঁদের অসাধারণ প্রতিভা, উদ্ভাবনী ক্ষমতা, দলগত কাজ এবং পেশাদারিত্ব তুলে ধরেন। কর্মসূচির শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন, সনদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728