সিরাজগঞ্জ শাহজাদপুরে শনিবার সকালে একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বিএনপি মনোনীত সিরাজগঞ্জ-০৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এম এ মুহিতের তত্ত্বাবধানে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পেইনটি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চলবে।
ক্যাম্পে দেশের বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে অভিজ্ঞ ও স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখবেন। বিভাগগুলো হলো—জেনারেল সার্জারি, চক্ষু, মেডিসিন, গাইনি, শিশু, নাক-কান-গলা, অর্থোপেডিকস এবং ঠোঁট ও তালু কাটা চিকিৎসা।
রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষার প্রাথমিক স্ক্রিনিং সুবিধা পাবেন। সীমিত পরিসরে ওষুধ বিতরণ এবং মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক পরামর্শও দেওয়া হবে। নারী ও বৃদ্ধ রোগীদের জন্য আলাদা ডেস্ক রাখা হয়েছে। ক্যাম্পে ছানি অপারেশন এবং ঠোঁট ও তালু কাটা অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।
ক্যাম্পেইন প্রচারে জিয়া সাইবার ফোর্স ০৯নং খুকনী ইউনিয়ন এর সভাপতি সাংবাদিক ইসমাইল হোসেন উপজেলা সাধারণ সম্পাদক কবি মাসুদ কারখী, সাবেক ছাত্রনেতা প্রভাষক জাহাঙ্গীর হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুর রহমান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রভাষক জাহাঙ্গীর হোসেন বলেন, এ ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় মানুষ বিশেষায়িত চিকিৎসা সেবার সুবিধা পাবেন, যা এলাকায় স্বাস্থ্যসেবা বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে। সেই সঙ্গে মুহিত ভাইয়ের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

