1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাঁদলেন সরওয়ার আলমগীর

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 01-12-2025 ইং
  • 37648 বার পঠিত
ad728

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুনাজাতে নিজে কেঁদে সবাইকে কাঁদালেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। 

রোববার (৩০ নভেম্বর) বিকেলে ফটিকছড়ির হেঁয়াকো বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভা ও মুনাজাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যার জন্য সূর্য থেমে থাকে বলেছিল তাকে হেদায়েত নসিব করুক।

বিএনপি নেতা ইউনুফ চৌধুরীর সভাপতিত্বে ও যুবদল নেতা একরামুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, মিহির চক্রবর্তী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা আহ্বায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, নাছির উদ্দীন, মুনসুর চৌধুরী, নাছির উদ্দীন বিপ্লব, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, নাজিম উদ্দীন বাচ্চু, অদু সওদাগর, আবুল খায়ের, আবু মেম্বার, আহমদ ছাফা মেম্বার, মিল্টন চৌধুরী, মো. সাইফুদ্দিন, আমান উল্লাহ, জাহেদ মেম্বার, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন মেসি, এম মাহফুজ,  মীর আকবর, শাকিল চৌধুরী রনি, এম আলম, মেহেদী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আগামী নির্বাচনে সরওয়ার আলমগীরকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার জন্য আহ্বান জানান।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728