1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

সাজেকে বিজিবির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩ সদস্য

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 01-12-2025 ইং
  • 24193 বার পঠিত
ad728

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে তিন সদস্য আহত হয়েছেন।

রোববার দুপুর পৌনে ১টার দিকে সাজেকের সিজকছড়ার হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানায়, বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নের সাজেক বেস ক্যাম্পের ওই টহল পিকআপটিতে আটজন সদস্য ছিলেন। দুপুরের দিকে হাউজপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনায় নায়েক মো. মোয়াজ্জেমের মাথায় গুরুতর জখম হয়েছে। এছাড়া সেলিম ও রাকিব নামের আরও দুই সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

সাজেক থানার ওসি কানন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাজেক সড়কে বিজিবির একটি পিকআপ পাহাড়ি খাদে পড়ে ৩ সদস্য আহত হয়েছেন।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728