1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

নাজিরহাটে পুড়ল কৃষকের ১২০ শতক জমির ধান

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 03-12-2025 ইং
  • 24123 বার পঠিত
ad728

নাজিরহাট পৌরসভার ডাইনজিরি বিলে বর্গাচাষি কৃষক হাসমত আলীর কেটে রাখা পাকা ধানের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে দূর্বৃত্তরা। দুপুরে বস্তা সংগ্রহ করতে গেলে আগুন লাগানোর খবর পেয়ে পাশের ফারুখীয়া মাদরাসার ছাত্ররা দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সব পুড়ে যায়।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নাজিরহাট ফারুখীয়া মাদরাসার উত্তর পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক হাসমত আলী জানান, বর্গা হিসেবে চাষ করা প্রায় ১২০ শতক (৩ কানি) জমির পাকা ধান আগুনে পুড়ে গেছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এটা অমানবিক কাজ। এত বড় ধান গাদা পুড়িয়ে দিল—মানুষ হয়ে কেউ এমন কাজ করতে পারে? 

পার্শ্ববর্তী কৃষক মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, একই স্থানে পার্শ্ববর্তী আরও ১২টি ধানের গাদা ছিল; আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষতি হতো।  তিনি জানান, কানি প্রতি ১২০০ টাকা হারে ধান মাড়াই করা হলেও ধান পুড়ে যাওয়ার পর এখন মানুষের মনে ভয় ঢুকে গেছে। তাই অনেকেই ১৭০০ টাকা ধরে মাড়াই মেশিন দিয়ে রাতের ভিতরেই ধান মাড়াই করে নিচ্ছে। সুয়াবিল চুরখাহাট মির্জা বাড়ির বৃদ্ধ কৃষক জহুরুল হক জানান, তিনি দেড় কানি বর্গা জমিতে ধান চাষ করে আসছেন। চার দিন আগে হাসমত আলীর সঙ্গে একই দিনে ধান কেটে গাদা করে রাখেন। আমরা একসঙ্গে ধান মাড়াই করার কথা ছিল। কিন্তু হাসমত আলীর ধান পোড়ানোর পর ভয়ে আমি আজ রাতেই ধান মাড়াই করে নিয়ে যাব।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। ধারণা করা হচ্ছে শত্রুতা করে কেউ গাদায় আগুন ধরিয়ে দিয়েছে। একই স্থানে প্রায় ১২টি ধানের গাদা অক্ষত রয়েছে- এ থেকেই বোঝা যাচ্ছে ঘটনা ইচ্ছাকৃত। তিনি জানান, অফিসের দুইজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে; তাদের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফটিকছড়ি থানার সাব ইন্সপেক্টর এসআই রাজ্জাক জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। কেউ সিগারেট খেয়ে ফেলে যেতে পারে—এমন সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। শীতকাল হওয়ায় স্বাভাবিকভাবেও আগুন লাগার আশঙ্কা থাকে। এরপরও ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এর আগে উপজেলার ৪টি এলাকায় ধান গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, যার ফলে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728