1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

আহলা দরবারের ওরশ ১৪ ডিসেম্বর

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 07-12-2025 ইং
  • 38266 বার পঠিত
ad728

বোয়ালখালীর আহলা দরবার শরীফে শাহসূফী সৈয়দ মাওলানা মাজহারুল ইসলাম আল মাইজভান্ডারির ৪২ তম ওরশ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ডিসেম্বর।

শনিবার (৬ ডিসেম্বর) চকবাজার কাতালগঞ্জে ওরশ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আহলা দরবার শরীফ কেন্দ্রিক সংগঠন আঞ্জুমানে আছাদিয়া ইসলামিয়া খেদমত পরিষদ ওরশ বাস্তবায়নে কাজ করছেন। ওরশ উপলক্ষে সংগঠনের চেয়ারম্যান শাহজাদা সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেল বলেন, আগামী ১৪ ডিসেম্বর মহাসমারোহে আহলা দরবার শরীফে ইসলাম মাওলা'র ওরশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দরবার শরীফ প্রাঙ্গণে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে খতমে কোরান, হামদ ও নাতে রাসুল, ওয়াজ মাহফিল, ফাতেহা পাঠ, যিকির, মিলাদ, দোয়া ও ছেমা মাহফিল। ভক্তবৃন্দের সুবিধা বিবেচনায় নিয়ে ওরশের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।

শাহজাদা সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ মুসা, নুরুল কবির, মাওলানা মঞ্জুর হোসাইন আল কাদেরী, ডা. আজিজুল হক, খোরশেদ আলম মান্নান, মো. বেলাল হোসাইন, মো. রাশেদ, জামশেদুল ইসলাম চৌধুরী, সাদমান সামিন প্রমুখ।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728