1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

বন্দরে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি আটক

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 10-12-2025 ইং
  • 29216 বার পঠিত
ad728

চট্টগ্রাম বন্দরে আবারও একটি আমদানি নিষিদ্ধ ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) চালান জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল ঢাকার সহায়তায় অভিযান চালিয়ে ৪ হাজার ২০০ কেজি ঘনচিনি আটক করে চট্টগ্রাম কাস্টমস হাউসের গোয়েন্দা টিম।  বুধবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় জাতীয় রাজস্ব বোর্ড। কাস্টমস সূত্র জানায়, এজাজ ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান চীন থেকে একটি কনটেইনারে ২২ হাজার ৮৮ কেজি পণ্য আমদানি করে। পণ্যটি ‘পলিএলুমিনিয়াম ক্লোরাইড’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।  গত ২১ অক্টোবর কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে কাস্টমস খালাস কার্যক্রম স্থগিত করে। পরবর্তীতে ৬ নভেম্বর কায়িক পরীক্ষায় দুই ধরনের পণ্য পাওয়া যায়। কাস্টমস ল্যাবে রাসায়নিক পরীক্ষায় দেখা যায়, এর মধ্যে ১৭ হাজার আটশ কেজি পলিএলুমিনিয়াম ক্লোরাইড হলেও বাকি ৪,২০০ কেজি ঘনচিনি।

সংশ্লিষ্টরা জানান, ঘনচিনি একটি কৃত্রিম মিষ্টিকারক, যা সাধারণ চিনির তুলনায় ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। কিছু অসাধু ব্যবসায়ী কম খরচে অতিরিক্ত মিষ্টতা পেতে মিষ্টান্ন, বেকারি, আইসক্রিম, পানীয় ও শিশু খাদ্যে এটি ব্যবহার করে থাকে। তবে এটি ক্যান্সারসহ কিডনি ও লিভারের জটিল রোগের ঝুঁকি বাড়ায়।

সরকার আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪ অনুযায়ী ঘনচিনি আমদানি নিষিদ্ধ করেছে। তাই কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী পণ্য আটক করা হয়েছে এবং আমদানিকারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, চলতি বছরের ১৬ সেপ্টেম্বর ও ২৮ অক্টোবরও পৃথক দুটি চালানে প্রায় ১০০ টন নিষিদ্ধ ঘনচিনি আটক করা হয়েছিল। সেই ঘটনার আইনগত কার্যক্রম এখনও চলমান। 


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728