জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) চট্টগ্রাম মহানগর শাখার ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। জিসাস কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সুপারিশক্রমে কমিটি ঘোষণা করা হয়।
১১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে জিসাস কেন্দ্রীয় কমিটির অফিসিয়াল প্যাডে সভাপতি নাহিদ গুলনাহার ইভা এবং সাধারণ সম্পাদক খ.ম জাহাঙ্গীর আলম স্বাক্ষর করে কমিটি অনুমোদন প্রদান করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিল্পী আবুল হাশেম আজাদ। বিএনপির আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তিনি ত্যাগ ও নির্যাতনসহ বহু প্রতিকূলতা পেরিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ৬ বার চট্টগ্রাম মহানগর জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সভাপতি এবং ৪ বার চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাংস্কৃতিক সম্পাদক এবং বায়েজিদ বোস্তামী থানার জাসাসের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নুর নবী। সহ-সভাপতি হিসেবে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মোরশেদুল কাদের চৌধুরী, মোঃ বাহার উদ্দিন, নাট্য সংগঠক মনিরুল আলম, অভিনেতা শহীদুল করিম নিন্টু এবং অভিনেতা হ্যাপী চৌধুরী।
সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন। যুগ্ম সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ শহীদ উল্লাহ, মোঃ শাহ আলম ভুটু, মোঃ ইফতি হোসেন, অভিনেতা-পরিচালক মুন্না ভট্টাচার্য, সংগীতশিল্পী মোহাম্মদ খলিল, অভিনেতা সাজু দে, অভিনেতা মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ নজরুল ইসলাম এবং মোহাম্মদ নজরুল।
সাংগঠনিক সম্পাদক গীতিকার মোস্তফা সাগর, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বুলবুল। মহিলা সম্পাদিকা জাহানারা আক্তার মেঘলা এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা ফাতেমা আক্তার টিনা।
সম্মানিত সদস্য হিসেবে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ তারেক, মোঃ ছোবাহান, মোহাম্মদ নেজাম, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ রিপন, মোহাম্মদ বেলাল এবং মোহাম্মদ মনছুর।
কেন্দ্রীয় কমিটির নেতারা আশা প্রকাশ করেছেন যে নবগঠিত চট্টগ্রাম মহানগর কমিটি সংগঠনের সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল ও শক্তিশালী করবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

