1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

সিআরবিতে বিজয় মেলা উদ্বোধন

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 14-12-2025 ইং
  • 37286 বার পঠিত
ad728

মহান বিজয় দিবস–২০২৫ উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে সিআরবিতে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে।  জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের এই মাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো এই বিশেষ মেলায় ৩২টি স্টলে রয়েছে নান্দনিক চারু ও কারুশিল্প, চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্প পণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্পের সমাহার।

রোববার (১৪ ডিসেম্বর) মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। 

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন।  বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728