1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

সেনবাগে আল্ জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে এই প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো ইসলামিক বই মেলা

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 15-12-2025 ইং
  • 22032 বার পঠিত
ad728

নোয়াখালী সেনবাগে আল্ জাহিদ ইসলামিয়া  আলিম  মাদ্রাসার উদ্যোগে এই প্রথমবারের মতো সেনবাগে অনুষ্ঠিত হলো ইসলামিক বইমেলা।

১৪ ডিসেম্বর রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পযর্ন্ত উৎসব মূখর পরিবেশে সেনবাগ সরকারি কলেজ রোডে আল্ জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় দিনব্যাপী ইসলামিক বইমেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইসলামিক বইমেলা  আল্ জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার আয়োজনে  বালিকা শাখার  শুভ উদ্বোধন ও ইসলামিক বই মেলার শুভ উদ্বোধন  করেন,প্রধান অতিথি বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা জসিম উদ্দিন  বিশেষ অতিথি,  সেনবাগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ উল্লাহ জুবায়ের ছাহেব, 

জামায়েত ইসলামীর পৌর শাখার আমীর ইয়াছিন মিয়াজী,আল্ জাহিদ ইসলামী আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম।সেনবাগ 

পৌর জামায়াতে ইসলামী যুব শাখার আলা উদ্দিন আলো আলো,সেনবাগ জামায়াতে ইসলামীর পৌর শাখার শ্রমিক সংগঠনের সভাপতি হাজী নজির আহমেদ, আজিম চৌধুরী হজ্জ কাফেলা পরিচালক আ,জ,ম,বশির উল্যাহ্ চৌধুরী  রিপন,আল্ জাহিদ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইসলামী শিক্ষা ও বই মেলাতে ২০ টি ইসলামিক বই দোকান ও ১ টি ফলজ বনজ বৃক্ষ দোকান অংশ গ্রহন করে। অনুষ্ঠান শেষে ইসলামিক বই মেলাতে  র্্যপেল ড্র তে ২৫ টি পুরস্কার বিতরণ করা হয়েছে।  এছাড়া সেনবাগ আল্ জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা  বালক বালিকা বিভাগের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728