1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

চট্টগ্রামে মহান বিজয় দিবস উদযাপন: জিসাসের নেতৃত্বে বিশাল র‍্যালি অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 16-12-2025 ইং
  • 27740 বার পঠিত
ad728

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আজ ১৬ ডিসেম্বর চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এই র‍্যালিতে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) চট্টগ্রাম মহানগর শাখা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

জিসাস চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এবং জিসাস চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিল্পী আবুল হাশেম আজাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল র‍্যালিতে যোগ দেয়। এসময় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মিশফাক রাসেল, জিসাস চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শহীদুল করিম নিন্টু, সহ-সভাপতি মোহাম্মদ মনিরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, জিসাস চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মোঃ ইফতি হোসেন, মোঃ শামসুল আলম, মোহাম্মদ তারেক, মোহাম্মদ নিজাম, মোহাম্মদ ইরজ উদ্দিন, মোঃ মনসুর, মোঃ সবুজ, মোহাম্মদ নিশাত, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ আজিজ, মোঃ রাব্বি, মোহাম্মদ রাহুল, মোঃ আবুল, মোহাম্মদ হুরুন, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সোবাহান, মোহাম্মদ সাকিব, মোঃ রহমান, মোঃ সবুল, মোঃ রাজু, মোহাম্মদ রিপন, মোঃ ইকবাল সহ আরও অসংখ্য নেতাকর্মী।

নেতৃবৃন্দ বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। র‍্যালিটি উৎসবমুখর পরিবেশে নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728