1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ওসমান হাদীর হত্যার প্রতিবাদে চট্টগ্রামে কফিন মিছিল

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 20-12-2025 ইং
  • 36196 বার পঠিত
ad728

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে কফিন মিছিল করেছে জুলাই ঐক্য।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে নগরের আন্দরকিল্লা শাহী মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামালখান মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা কফিনের আদলে তৈরি প্রতীকী বাংলাদেশের লাল সবুজ পতাকা জড়িয়ে বহন করে রাস্তায় নেমে আসেন। এ সময় তারা ‘হাদির হত্যাকারীদের ফাঁসি চাই’, ‘শরিফ ওসমান হাদির রক্ত বৃথা যাবে না’, ‘খুনিদের বিচার চাই’ ‘আমি কে, তুমি কে—হাদি, হাদি’ ‘দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা’, ‘আমরা সবাই হাদি হবো, বুক চিতিয়ে লড়ে যাবো’সহ বিভিন্ন স্লোগান দেন। 

মিছিল শেষে জামালখান মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের একজন সাহসী কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করাসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরো বলেন, শরিফ ওসমান হাদি শুধু একজন সংগঠক ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের কণ্ঠস্বর ও নিপীড়িত মানুষের সাহসী প্রতিনিধি। তার ওপর পরিকল্পিত ও কাপুরুষোচিত হামলা চালিয়ে যারা তাকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশে বক্তারা, আগামীর প্রজন্মকে ভারত বিদ্বেষী করে গড়ে তোলার আহ্বন জানান।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728