1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

চট্টগ্রামে আরও ১৯ প্রার্থী নিলেন মনোনয়ন ফরম

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 20-12-2025 ইং
  • 21833 বার পঠিত
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী বিএনপি ও জামায়াতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের আগ্রহী ১৯ প্রার্থী সংগ্রহ করেছেন মনোনয়ন ফরম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন তাঁরা। চট্টগ্রামের দুই রিটার্নিং কার্যালয়ের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ৬টি মনোনয়ন ফরম সংগ্রহ করে প্রার্থীরা। এছাড়া, জেলা প্রশাসন কার্যালয় থেকে ১২ জন এবং আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় থেকে একজন প্রার্থী সংগ্রহ করেন মনোনয়নপত্র।  এদিন বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে চট্টগ্রাম-৪ আসনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী কাজী মো. সালাহ উদ্দিন ও চট্টগ্রাম-৯ আসনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী মো. আবু সুফিয়ান,  মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়া, চট্টগ্রাম-৫ ও চট্টগ্রাম-৮ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর দুই প্রার্থী আব্দুল মালেক ও মো. আবু নাছের। দলীয় প্রার্থীর বাহিরে আরও দুই স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। তারা হলেন, চট্টগ্রাম -৫ আসনে ইমাম উদ্দিন, চট্টগ্রাম-৯ আসনে মিলন কান্তি শর্মা। 

অন্যদিকে জেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে চট্টগ্রাম-২ আসনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর একই আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তার, চট্টগ্রাম-৭ আসনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-১২ আসনে জন্য বিএনপি মনোনীত প্রার্থী মো. এনামুল হক, চট্টগ্রাম-১৪ আসনে এলডিপি প্রার্থী ওমর ফারুক ও একই আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান, চট্টগ্রাম-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জুলফিকার আলী মান্নান, চট্টগ্রাম-১২ আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ফরিদ আলম, চট্টগ্রাম-১৫ আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমীন, একই আসনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী জামাল হোসেন, চট্টগ্রাম-১৬ আসনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এছাড়া আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় থেকে চট্টগ্রাম-১১ আসনের জন্য বিএনপি থেকে নাজিমুর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির উদ্দিন বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত বিভিন্ন দলের ২৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর (সোমবার), মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ৪ জানুয়ারি (রোববার) পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি (রোববার)। কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তির তারিখ ১২ জানুয়ারি (সোমবার) থেকে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি (মঙ্গলবার)। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি (বুধবার)। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি (বৃহস্পতিবার)। নির্বাচনে ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728