1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 21-12-2025 ইং
  • 21637 বার পঠিত
ad728

মীরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হন আরও ৪ জন।

রোববার (২১ ডিসেম্বর) উপজেলার সুফিয়া রোড ও বারইয়ারহাট ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দুপুর ১২টায় সুফিয়া রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় আফিয়া (৭০) নামের এক বৃদ্ধা নিহত হন।

মস্তাননগর হাসপাতালে ডাক্তার দেখিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এর আগে সকালে ইউটার্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন নামের একজন নিহত হন, আহত হয়েছেন ৪ জন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল, পিকআপ ও ট্রাকসহ ৪টি গাড়ি জব্দ করেছে পুলিশ। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন বলেন, বারইয়ারহাটে দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সুফিয়া রোড এলাকায় রাস্তা পার হতে গিয়ে এক বৃদ্ধা নিহত হওয়ার খবর পেয়েছি। 

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728