চট্টগ্রামের মিরসরাই উপজেলায় উপজেলা কৃষকদলের মাসব্যাপী ধান কাটা উৎসবের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ধান কাটা উৎসব শুরু হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে মঘাদিয়া ইউনিয়নের একটি কৃষি জমিতে এ কর্মসূচি শুরু হয়। এই সময় মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, বিএনপি নেতা মো. খানসাব, কৃষকদল নেতা জসিম উদ্দিন, রকিবুল ইসলামসহ অন্যরা ধান কাটায় অংশ নেন। সভাপতি নিজাম উদ্দিন বলেন, ‘কৃষকই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের শ্রম ও উৎপাদনকে সম্মান জানাতেই এই ধান কাটা উৎসবের আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রায় ৪০ শতক জমির ধান কাটা হবে।’উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কৃষিবান্ধব কর্মসূচির আলোকে কৃষকদল সারাদেশে কৃষকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে মিরসরাই উপজেলা কৃষকদলের উদ্যোগে মাসব্যাপী ধান কাটা উৎসব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’ উল্লেখ্য, মিরসরাই উপজেলা কৃষকদলের উদ্যোগে চলমান মাসব্যাপী ধান কাটা উৎসবের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকদের সহায়তায় এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

