1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় ইটভাটার মাটিকাটার গর্তে পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 23-12-2025 ইং
  • 21324 বার পঠিত
ad728

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইটভাটার মাটিকাটার গর্তে পড়ে মো. রুমান (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া পুলিশ ক্যাম্প এলাকার একটি ইটভাটায়। নিহত রুমান ওই এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রুমান নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। দীর্ঘ প্রায় ১৩ ঘণ্টা পর রাত ১১টার দিকে ইসলামপুর মঘাইছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন একটি ইটভাটার মাটিকাটার গর্ত থেকে রুমানের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেন।  এদিকে এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ইটভাটার ঝুঁকিপূর্ণ মাটিকাটার গর্তগুলো দ্রুত নিরাপদ করার দাবি জানিয়েছেন।



ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728