চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুনে পুড়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। এক ঘটনায় ওই এলাকায় পুড়ে গেছে ছয়টি বসতঘর।
মারা যাওয়া দুজন হলেন- ওই গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) ও তার নাতনী জান্নাত আক্তার (৫)। বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট সংলগ্ন কাদেরীয়া পাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এরমধ্যে একটি বসতঘরে আটকা পড়ে দাদি রুমি আক্তার ও নাতনি জান্নাত আগুনে পুড়ে মারা যায়।
ভুক্তভোগীরা ৯৯৯-এ ফোন দিলে খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, ‘পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে আগুনে দুজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।’
অগ্নিকাণ্ডে মো. কায়েস আহম্মেদ, মনসুর, ময়নুল আহম্মেদ, সংজি, এসকান্দার ও সিরিন আক্তারের মালিকানাধীন একাধিক কক্ষবিশিষ্ট মোট ছয়টি কাঁচা বসতঘর পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গুনিয়া স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল মন্নান জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাত লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে দ্রুত অভিযানের মাধ্যমে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার ও তদন্ত কাজ চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

