ভূমি ব্যবহারে অনুমতি ও ভবনের নকশা অনুমোদন হলেও ঘুষ না দেওয়ায় ভবন নির্মাণের অনুমতিপত্র আটকে দিয়েছে সিডিএর অসাধু কর্মকর্তারা।
ভুক্তভোগী এক ব্যক্তির এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে দাবি করা হয়, নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা হাসান মুরাদসহ ৯ জন প্রায় সাড়ে ১৩শ’ বর্গমিটার জায়গায় ভবন নির্মাণের জন্য সিডিএতে ভূমি ব্যবহারের ছাড়পত্র চেয়ে আবেদন করে। ছাড়পত্র পাওয়ার পর ভবনের নকশা অনুমোদনের আবেদন করে তারা।
নকশা অনুমোদন হলেও অনুমতিপত্র দিতে সিডিএর সহকারী নগর পরিকল্পনাবিদ কামাল হোসেন, সহকারী অথরাইজ অফিসার মুহাম্মদ ইলিয়াছ হোসেন, তৎকালীন অথরাইজ অফিসার-১ মোহাম্মদ হাসান, ডিএ আলমগীর তালুকদার, সেকশন অফিসার সুবীর বড়ুয়া ঘুষ দাবি করে। ঘুষ না দেওয়ায় একবছরের বেশি সময় ধরে ফাইল আটকে রাখেন তারা
দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সায়েদ আলম বাংলানিউজকে জানান, অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করেছি। এতে আমরা প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছি। সিডিএর যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে দুদক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

