1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 28-12-2025 ইং
  • 35888 বার পঠিত
ad728

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যহাতির আক্রমণে হাফেজ মো. কামাল উদ্দিন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করলাশিয়া এলাকায় ঘটনাটি ঘটে।  নিহত কামাল উদ্দিন উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুম্মা সিকদার পাড়ার মৃত আসহাব মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ও প্রান্তিক কৃষক ছিলেন।

স্থানীয়রা জানান, নিজস্ব কৃষি জমিতে কাজ করতে যাওয়ার পথে কামাল উদ্দিন একটি বন্যহাতির মুখোমুখি হন। জলদি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, ভোরের কুয়াশাচ্ছন্ন পরিবেশে লোকালয়ে ঢুকে পড়া বন্যহাতির উপস্থিতি টের না পেয়ে কামাল উদ্দিন তার কাছাকাছি চলে যান। এ সময় হাতিটি শুঁড় দিয়ে তাকে আঘাত করে। এতে তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728