নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক দম্পত্তি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি স্মরণে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে ফুটবল টুর্নামেন্ট। ‘সাগর-রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ আগামী ৭ জানুয়ারী শুরু হয়ে ১০ জানুয়ারী পর্দা নামবে এই টুর্নামেন্টের। টুর্নামেন্টে ঢাকা ও চট্টগ্রামের প্রায় ৭০ জন গণমাধ্যমকর্মী খেলবেন।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে আয়োজক কমিটি থেকে এসব তথ্য জানানো হয়।
শনিবার রাতে লাটারির মাধ্যমে ইতেমধ্যে ৬টি দলের জন্য দুটি গ্রুপও নির্ধারণ করা হয়েছে। খেলায় ক গ্রুপে খেলবে টিম কর্ণফুলী, টিম বুড়িগঙ্গা ও টিম ইছামতি। খ গ্রুপে খেলবে টিম মাতামুহুরী, টিম হালদা ও টিম সাঙ্গু। আয়োজক কমিটির আহ্বায়ক ফারুক মুনির জানান, টুর্নামেন্ট ঘোষণার পর গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যাপড় সাড়া পড়ে।
সবাইকে খেলার সুযোগ দিলে আরও দুটি টিম গঠন করা যেতো। প্রথম আসর ৬টি দল নিয়ে আয়োজন করা হয়েছে। পরের আসরগুলোর পরিধি আরও বাড়ানো হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

