1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 28-12-2025 ইং
  • 34105 বার পঠিত
ad728

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইপিজেড থানা যুবদলের সদস্য সচিব আজম সোহেল নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে পতেঙ্গা থানার কাটগড় চরপাড়া এলাকায় আম্বিয়া পেট্রোল পাম্পের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজম সোহেল বন্দরটিলা এলাকার জাহাঙ্গীর সওদাগরের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. লিটন মিঞা বলেন, ‘রাতে দুর্ঘটনার পরপরই তার স্বজনরা তাকে নগরের জিইসি মোড়ের মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

নিহত সোহেলের মরদেহ বন্দরটিলায় তার নিজ বাড়ির সামনে রাখা হয়েছে। সেখানে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা ভিড় করছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728