ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ি আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে সোমবার (২৯ ডিসেম্বর) মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহসিয়া তাবাসসুমের নিকট মনোনয়নপত্র দাখিল করেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদিন ফারুক,
এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার,
জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আহাম্মদ,
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা খলিলুর রহমান,
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত তারা প্রতীকের প্রার্থী মোশারেফ হোসেন মন্টু
এবং স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব কাজী মফিজুর রহমান।
এছাড়াও নোয়াখালী জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন—
স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ফারুক,
রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা তোফাজ্জল হোসেন
এবং জাতীয় পার্টি মনোনীত নাঙ্গল প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন জুয়েল।
মনোনয়নপত্র দাখিলের সময় সংশ্লিষ্ট প্রার্থীদের দলীয় নেতাকর্মীরা ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

