তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মাহতাব হোসাইন মাজেদ বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া ছিলেন একজন সাহসী, আপসহীন ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষায় তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, বরং এ দেশের রাজনৈতিক অঙ্গনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম।
ডা. মাহতাব হোসাইন মাজেদ আরও বলেন, “একজন নারী নেতৃত্ব হিসেবে প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দৃঢ়তা ও সাহসের সঙ্গে দেশকে নেতৃত্ব দিয়েছেন। তার রাজনৈতিক জীবন সংগ্রাম, ত্যাগ ও আত্মনিবেদনের দৃষ্টান্ত হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও প্রভাবশালী নেত্রীকে হারালো, যা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।”
জাতীয় রোগী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানানো হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

