1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

পাহাড়ে অস্ত্র কারখানা বিপুল সরঞ্জাম উদ্ধার

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 06-01-2026 ইং
  • 43647 বার পঠিত
ad728

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সোমবার (৫ জানুয়ারি) ভোর ছয়টার দিকে এ অভিযান চালানো হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করছিল। গোপনে এমন সংবাদের ভিত্তিতে রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া এবং কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২টি তাজা রাইফেলের গুলি, ৪টি শর্টগানের খালি খোসা, ২টি বন্দুকের বাট, ৩টি ট্রিগার বক্স, বন্দুকের নল হিসেবে ব্যবহৃত ৬টি পাইপ, ৩টি বন্দুক তৈরির যোগান, একটি হাওয়ার মেশিন, ২টি বাটাল, ৫টি আড়ি ব্লেড ও একটি আড়ি ব্লেডের ফ্রেম, একটি করাত, হাতুড়ি, প্লাস, ৭টি ছোট-বড় রেথ ও একটি শান দেওয়ার মেশিন উদ্ধার করা হয়েছে। অভিযানটির সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া। তিনি জানান, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728