চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়তি দামে গ্যাস বিক্রয় করার অপরাধে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ফকিন্নিরহাট, কলেজ বাজার, শৈন্যেরটেক ও মজ্জ্যারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন। এসময় অভিযানে কর্ণফুলী থানা পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন বলেন, মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানে বাড়তি দামে গ্যাস বিক্রি করা হচ্ছিল। অপরাধ প্রমাণিত হওয়ায় ওই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি উপজেলার সকল গ্যাসের দোকানে সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি করতে বলা হয়েছে। আগামীতেও এই ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

