চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদ বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেশের মানুষ মুখিয়ে আছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে খুন, সন্ত্রাস ও মব ভায়োলেন্সের ঘটনা ঘটছে, যা নির্বাচনপূর্ব প্রেক্ষাপটে কোনোভাবেই কাম্য নয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নগরের মোমিন রোডের সালমা ভবনের দ্বিতীয় তলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদ বলেন, নির্বাচনের আগে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। এবারকার নির্বাচনে জনগণ অতীতের পুনরাবৃত্তি দেখতে চায় না।
এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর সুন্নী জোটের শীর্ষ নেতা ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাস্টার আবুল হোসেন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় নেতা ছৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী।
আহমদ রেজার উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি এস এম আবদুল করিম তারেক, সহ সভাপতি অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মাহমুদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা আনিসুর রহমান, মহসীন আরাফাত, হাবিবুর রহমান, মোহাম্মদ সোলায়মান, আবদুল করিম সেলিম ও কাজী আহসানুল আলম প্রমুখ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

