1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে ৯ বন্যপ্রাণী উদ্ধার

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 07-01-2026 ইং
  • 20120 বার পঠিত
ad728

খাগড়াছড়িতে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি এশীয় কালো ভালুক (এশিয়াটিক ব্ল্যাক বিয়ার), ৬টি মায়া হরিণ ও ২টি বানর উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের তেঁতুলতলা এলাকায় খাগড়াছড়ি বন বিভাগ এবং চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের যৌথ উদ্যোগে সাবেক ইউপি সদস্য নবদ্বীপ চাকমার বাগানবাড়ি থেকে প্রাণীগুলো উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, বিভিন্ন সময়ে বন থেকে ধরে আনা এসব বন্যপ্রাণী স্থানীয় বাসিন্দা নবদ্বীপ চাকমা লালন-পালন করে আসছিলেন। তিনি আরো বলেন, বন্যপ্রাণী শিকার ও অবৈধভাবে লালন-পালনের বিষয়টি জানার পর বন বিভাগ তা উদ্ধারের উদ্যোগ নেয়। উদ্ধার করা প্রাণীগুলোকে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে প্রাকৃতিক পরিবেশে বিচরণের জন্য হস্তান্তর করা হয়েছে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728