বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় উপজেলার আবুতোরাব হামিউসসুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসান, এবং সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন, সাবেক সদস্য সচিব মাস্টার মো. ইউনুস, ইউনিয়ন বিএনপি নেতা জয়নাল আবেদীন, আলী হোসেন, হায়দার মাহমুদ শিপন, মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. নিজাম উদ্দিন, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সোহেল আরমান ও সহ-সভাপতি মো. রাকিব প্রমুখ।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া করেন।অনুষ্ঠানের সমাপ্তিতে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

