গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দেশে আবার উৎসবমুখর নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে কালামিয়া বাজারের সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম-৯ আসনের অন্তর্ভুক্ত ১৪টি ওয়ার্ডের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ২০০১ সালের পর দেশে কোনো জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত না হওয়ায় নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অনাস্থা দূর করতে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলমের সভাপতিত্বে ও বিএনপি নেতা আকতার খানের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন ৯ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।
ডা. শাহাদাত বলেন, ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। ২০০৮ সালের নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণসহ নানা কৌশলের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে।
পরবর্তীতে ধারাবাহিক অপকৌশলের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেয় আওয়ামী লীগ।
তিনি অভিযোগ করেন, এর ফলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে এবং জনগণের মত প্রকাশের অধিকার বাধাগ্রস্ত হয়েছে।
দেশের শাসনব্যবস্থা কার্যকর ও জবাবদিহিমূলক করতে হলে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ভোটাধিকারই গণতন্ত্রের মূল ভিত্তি।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

