চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বড় মিয়াজী পাড়ায় একই বসতবাড়িতে দুই দফা চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে অজ্ঞাতনামা চোরের দল।
ভুক্তভোগী মো. শোয়াইবুল ইসলাম (৩২) জানান, গত ১১ (জানুয়ারি) ২০২৫ ইং রাত আনুমানিক ৩টার দিকে তিনি কর্মস্থলে থাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা তার বসতবাড়িতে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
এরপর একই বাড়িতে দ্বিতীয় দফায় চুরি হয় ১৪ (জানুয়ারি )২০২৫ ইং ভোর আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে। ওই সময় পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকাকালে চোরেরা জানালার লোহার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। পরে দুটি স্টিলের আলমারির তালা ভেঙে আলমারিতে থাকা নগদ ৪৫ হাজার টাকা, এক ভরি স্বর্ণালঙ্কার (চেইন ও কানের দুল) এবং অন্যান্য মূল্যবান আসবাবপত্র নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের দাবি, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় ভুক্তভোগী মো. শোয়াইবুল ইসলাম লোহাগাড়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লোহাগাড়া থানার ডিউটি অফিসার লুতপুর রহমান জানান, চুনতি পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউল হক অভিযোগটি তদন্ত করছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

