1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা কঠোরভাবে মোকাবিলা করতে হবে: এরশাদ উল্লাহ

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 21-01-2026 ইং
  • 23437 বার পঠিত
ad728

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ বলেছেন, সরকারকে আরও কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। জঙ্গল সলিমপুরে র‍্যাবের ওপর হামলায় একজন কর্মকর্তা নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনা প্রমাণ করে দেশে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী তৎপরতা এখনও বড় হুমকি হয়ে আছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নগরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অবৈধ অস্ত্র উদ্ধার না হলে আগামী নির্বাচনে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে জানিয়ে বিএনপি নেতা এরশাদ উল্লাহ বলেন, আমরা চাই একটি সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।

কিন্তু সে নির্বাচন নিশ্চিত করতে হলে আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। সম্প্রতি বোয়ালখালীতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশি-বিদেশি প্রায় ১৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ধরনের অভিযান আরও জোরদার করতে হবে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে যাদের হাতে অস্ত্র আছে, তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা জরুরি।

নির্বাচিত হলে বোয়ালখালীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প কালুরঘাট সেতুর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন জানিয়ে বলেন, কোরিয়ার এক্সিম ব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে এখনো কাজ শুরু হয়নি। একটি নির্বাচিত সরকার না থাকায় অনেক আন্তর্জাতিক সহায়তা স্থগিত রয়েছে। তাই একটি জনগণের সরকার অত্যন্ত প্রয়োজন।

আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে রায় দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামে আসছেন উল্লেখ করে এরশাদ উল্লাহ বলেন, প্রায় ২২ বছর পর পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের চট্টগ্রাম আগমন শুধু বিএনপির নেতাকর্মীদের জন্য নয়, পুরো চট্টগ্রামবাসীর জন্য গুরুত্বপূর্ণ। 

সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, যুগ্ম আহবায়ক এমএ আজিজ, কাজী বেলাল উদ্দিন, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আরইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহেদ, মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবদল নেতা মাইনউদ্দিন শহীদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728