ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই ও সীতাকুণ্ডে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক সবজি বিক্রেতা হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মীরসরাই উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনা হয়। এতে মোহাম্মদ হুমায়ুন (২৬) নামের এক সবজি বিক্রেতা নিহত হন। অন্যদিকে, সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সীতাকুণ্ডের চাড়ালকান্দি এলাকায় ট্রাক-হাইচ-ট্রেইলারের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক মো. আলমগীর গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, মঙ্গলবার সকালে মিঠাছড়া বাইপাস এলাকায় মহাসড়কে উঠার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তার মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অন্যদিকে, সীতাকুণ্ডে রাত দেড়টার দিকে লোহার রড বোঝাই একটি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেইলার ও একটি হাইচ গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বারআউলিয়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন জানান, ট্রাক-ট্রেইলার-হাইচের ত্রিমুখী সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত ট্রাক চালককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

