বিএনপির নির্বাচনী জনসভা শেষ হওয়ার পর নগরের পলোগ্রাউন্ড মাঠসহ কদমতলী থেকে টাইগারপাস পর্যন্ত এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। জনসভা শেষে সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হচ্ছে।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার পর থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, পলোগ্রাউন্ড মাঠে জনসভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরিচ্ছন্নতা কর্মীরা রাতের আলোয় মাঠ ও আশেপাশের রাস্তায় কাজ করতে শুরু করেন। হাতে ঝাড়ু ও ময়লার ভ্যান নিয়ে তারা মাঠের চারপাশে ছড়িয়ে পড়েন। কোথাও জমে থাকা পানির বোতল, খাবারের প্যাকেট ও কাগজপত্র একত্র করা হচ্ছে, আবার কোথাও ময়লার স্তূপ তুলে ময়লার ভ্যানে তোলা হচ্ছে।
কদমতলী থেকে টাইগারপাস সড়কজুড়ে ফুটপাত ও রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনা দ্রুত সরানো হচ্ছে, যাতে যান চলাচলে কোনো বাধা না থাকে। নিরবচ্ছিন্নভাবে কাজ করা কর্মীদের তৎপরতায় ধীরে ধীরে পুরো এলাকা পরিচ্ছন্ন হয়ে উঠছে।
চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা জানান, পরিচ্ছন্নতা কর্মী ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে একাধিক টিম মাঠে নেমেছে। প্রথমে সড়ক থেকে প্লাস্টিক, কাগজ, পানির বোতলসহ জমে থাকা বর্জ্য সংগ্রহ করে তা অপসারণ করা হচ্ছে। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনও এই কার্যক্রমের তথ্য তুলে ধরে ফেসবুক পেজ থেকে লাইভ করেন। সেখানে দেখা যায়, পরিচ্ছন্নতা কর্মীরা নগরবাসীর ভোগান্তি কমাতে এবং শহরের সৌন্দর্য বজায় রাখতে পরিচ্ছন্নতা নিশ্চিত করছেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

