1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

রামুতে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 25-01-2026 ইং
  • 16494 বার পঠিত
ad728

কক্সবাজারের রামু উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে শফিউল ইসলাম প্রকাশ লেদাপুতু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) ভোররাতে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী কাটা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত শফিউল ইসলাম মাঝিরকাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সক্রিয় ডাকাত ও সন্ত্রাসী আব্দুর রহিম বাহিনীর সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে শাহিন ডাকাতের সহযোগী শফিউল ইসলাম প্রকাশ লেদাপুতুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল চৌধুরী ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজনরা দাবি করেছেন, শফিউল ইসলাম লেদাপুতু এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে একজন সোচ্চার সাহসী যুবক ছিলেন এবং সন্ত্রাসীদের আতঙ্কে পরিণত হয়েছিলেন। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে নিজ দলের লোকজন দিয়ে ডেকে এনে খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি আরও জানান, নিহত শফিউল ইসলামের বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728