আগামী ১২ ফেব্রুয়ারি গণতন্ত্র রক্ষা ও উন্নয়নের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) পশ্চিম ষোলশহর ৭ নম্বর ওয়ার্ড নাজির পাড়া দায়েম নাজিম চৌধুরী বাড়িতে ‘মডেল সমাজ কমিটি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিগত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। বেগম খালেদা জিয়া ২০০১ সালে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা দিয়েছিলেন।
বাস্তবায়ন করতে পারেননি। বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে তারেক রহমান চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে পূর্ণাঙ্গ রূপ দেবেন। এতে ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে এবং প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।
তিনি পাঁচলাইশের পাঁচ ওয়ার্ডে পরিকল্পিতভাবে জলাবদ্ধতা নিরসন, স্টেডিয়াম নির্মাণ,মাদক সন্ত্রাস, চাঁদাবাজি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
মাঈনুদ্দিন চৌধুরী খোকার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, আরইউ চৌধুরী শাহীন, ইসকান্দর মির্জা, মো. মনজুর আলম মনজু, মো. শওকত আলী, মনির আহমদ চৌধুরী, মিনহাজ মো. শাকিল, সিরাজুল আলম মুন্সী, এমএ নাছের, মোহাম্মদ ইউসুফ, এনামুল হক ইনু, মোহাম্মদ আলী, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাছির, অ্যালুমিনিয়াম শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রাজন খান প্রমুখ।
এরশাদ উল্লাহ জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, হাদু মাঝিপাড়া, তুলাতুলি কোম্পানি রোড, খতীবের হাট, মোহাম্মদপুর মোবারক সওদাগর বাড়ি, আতুরার ডিপো, হামজারবাগ রহমানিয়া উচ্চ বিদ্যালয়, হিলভিউ ১ নম্বর রোড আলী নগর, মোমেনবাগ, হিলভিউ জামে মসজিদ রোড, হামজারবাগ রেলগেট, বিবিরহাট বশর মার্কেট, সলিমুল্লাহ শাহ রোড, মির্জাপুল অ্যালুমিনিয়াম গলি, মুরাদপুর, মোহাম্মদপুর এলাকায় গণসংযোগ করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

