1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

সংকটে মানুষের পাশে ডিসি জাহিদুল ইসলাম মিঞা

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 28-01-2026 ইং
  • 39473 বার পঠিত
ad728

একদিকে মেয়ের বিয়ের আয়োজন থমকে যাওয়া এক অসহায় মা, অন্যদিকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শয্যাশায়ী এক দিনমজুর—ভিন্ন পরিস্থিতিতে থাকা এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকার বাসিন্দা নাছিমা বেগম নিজে অসুস্থ। তার স্বামী আবুল কালাম দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। চার মেয়ের মধ্যে তিনজনের বিয়ে সম্পন্ন হলেও আর্থিক সংকটে পড়ে ছোট মেয়ের বিয়ের আয়োজন থমকে যায়। উপায় না পেয়ে বুধবার (২৮ জানুয়ারি) জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে হাজির হয়ে সহায়তা চান তিনি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এককালীন আর্থিক সহায়তা পাওয়ার পর মেয়ের বিয়ের আয়োজন এগিয়ে নেওয়ার সাহস ফিরে পান নাছিমা বেগম। তিনি বলেন, মেয়ের বিয়ের দিন ঠিক থাকলেও টাকার অভাবে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিল। একই দিনে সাতকানিয়া উপজেলার মৈশামুড়া এলাকার দিনমজুর মোহাম্মদ ফরিদের পরিবারও সহায়তা পায়। হৃদরোগ, কিডনি জটিলতা ও প্যারালাইসিসে আক্রান্ত ফরিদ ২০২৩ সাল থেকে শয্যাশায়ী। বর্তমানে তিনি বাকশক্তিও হারিয়েছেন। আগে কাজ করে চার সন্তানের সংসার চালালেও এখন চিকিৎসার খরচ চালাতে পরিবারকে ধার-দেনার ওপর নির্ভর করতে হচ্ছে।

ফরিদের স্ত্রী খালেদা বেগম বলেন, ‘স্বামীর চিকিৎসা চালিয়ে নেওয়া নিয়ে তারা চরম দুশ্চিন্তায় ছিলেন। জেলা প্রশাসকের সহায়তা তাদের নতুন করে আশার আলো দেখিয়েছে।’

জেলা প্রশাসন সূত্র জানায়, বুধবারের গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা একাধিক অসহায় মানুষ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের একটি সামাজিক সংগঠনকে সহায়তা দেওয়া হয়েছে। মানুষের সংকটে পাশে দাঁড়ানোর এই উদ্যোগের কারণে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন সহায়তা পাওয়া নাগরিকরা।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728