1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ধানের শীষের গণজোয়ার ঠেকানোর সাধ্য নেই: সরওয়ার আলমগীর

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 02-02-2026 ইং
  • 30590 বার পঠিত
ad728

বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, ফটিকছড়ি বিএনপিতে কোনো বিভাজন নেই। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। ফটিকছড়ির মাটি, বিএনপির ঘাঁটি।

এটা ১২ ফেব্রুয়ারি আবারো প্রমাণিত হবে। ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেটা ঠেকানোর শক্তি কারও নেই। ফটিকছড়ি তথা দেশের মানুষ বিগত ১৭ বছর ভোট দিতে পারে নাই। কোটি কোটি তরুণ-তরুণী এবার প্রথম ভোট দেবে। এই প্রথম ভোটই তারা ধানের শীষে দেবে।  উপজেলার ভুজপুর থানাধীন কাজিরহাট বাজারে ধানের শীষের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন। ভুজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও নাজিম উদ্দিন বাচ্চুর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছালাউদ্দিন। উদ্বোধক ছিলেন কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার চৌধুরী। বক্তব্য রাখেন দুবাই বিএনপি সভাপতি রফিকুল আলম, আহমদ হোসেন তালুকদার, রাকিবুল আলম, জাহেদুল আলম মেম্বার প্রমুখ।

সরওয়ার আলমগীর বলেন, ধানের শীষ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতীক। ধানের শীষের দল ক্ষমতায় থাকলেই দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, মানুষ সুখে-স্বাচ্ছন্দ্যে, নিরাপদে থাকে। আগামী দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিন।

ছালাউদ্দিন বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়ন হবে। ধানের শীষের গণজোয়ারে সকল ষড়যন্ত্র ভেস্তে যাবে।

তিনি বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা বেগবান হয়েছে। তাই সকলের অধিকার বাস্তবায়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।

ফটিকছড়ি বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার চৌধুরী বলেন, বিএনপি ও ধানের শীষের পক্ষে আমরা এক। ধানের শীষে ভোট দেওয়া মানে দেশের উন্নয়ন হওয়া। ভেদাভেদ ভুলে সবাই ধানের শীষ প্রার্থীকে জয়ী করে দেশকে এগিয়ে নিয়ে যায়।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728