1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগে নবীন বরণ

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 08-02-2026 ইং
  • 29707 বার পঠিত
ad728

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘নব আগমনে, নতুন পথচলায়’ শীর্ষক নবীন বরণ অনুষ্ঠান শনিবার (৭ ফেব্রুয়ারি) হলরুমে অনুষ্ঠিত হয়েছে।  ফল সেমিস্টার ২০২৬-এর নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় প্রধান মুহাম্মদ মুহিউদ্দিন মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. আলাউদ্দিন চৌধুরী। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এরপর নতুন শিক্ষার্থীদের ফুল ও স্মরণিকা উপহার দিয়ে বরণ করে নেন বিভাগীয় প্রধান ও শিক্ষকরা।

প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন চৌধুরী বলেন, ইসলামিক স্টাডিজ কেবল একটি বিষয় নয়, এটি জীবনবীক্ষণের একটি মাধ্যম। তোমাদের হাতেই গড়ে উঠবে নৈতিকতাপূর্ণ, মানবিক ও আদর্শিক একটি সমাজ।

বিভাগীয় প্রধান মুহাম্মদ মুহিউদ্দিন মাহবুব বলেন, জ্ঞানার্জনের পাশাপাশি চরিত্র গঠনও উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য।

ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে তোমরা যেন জ্ঞানের আলোকে নিজেদের আলোকিত করে দেশ ও জাতির সেবায় নিবেদিত হতে পারো, সেটাই আমাদের কামনা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন আল আযহারী, সহকারী অধ্যাপক ড. নূরুন নবী এবং প্রভাষক রেজাউল মোস্তফা রেজা। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও বিশ্বশান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728