1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

লোহাগাড়ায় ১১ মামলার আসামিকে গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 08-02-2026 ইং
  • 29682 বার পঠিত
ad728

লোহাগাড়ায় ১১ মামলার আসামি মো.শফিকুল ইসলাম প্রকাশ সাইদুল্লাহ (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকার বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  মো.শফিকুল ইসলাম ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, শুক্রবার রাতে পদুয়া থেকে ১১ মামলার আসামি মো.শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

 এ সময় তার কাছ থেকে ৪টি ধারালো রাম দা উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728