উখিয়া-টেকনাফ আসনে জামায়াত জোট প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী আল্লাহর আইন প্রতিষ্ঠায় ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করে বলেন, অতীতে উখিয়া-টেকনাফে যারা ক্ষমতায় এসেছে সবাই দুর্নীতি করেছে, কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি।
তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে সীমান্ত জনপদের এই আসনে কোনো অনিয়ম, দুর্নীতি আর ব্যবসায়ীক সিন্ডিকেট থাকবে না। ন্যায়বিচার ও মানুষের উন্নয়নে জামায়াতে ইসলামী কাজ করবে।
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে সর্বপ্রথম টেকনাফের স্থলবন্দর, শাহপরীরদ্বীপের করিডোর, টেকনাফ পৌরসভাকে আধুনিকায়ন, টেকনাফে স্থায়ী স্টেডিয়াম নির্মাণ, নাফ নদী, টেকনাফ কলেজে অনার্স কোর্স চালু, পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণ, টেকনাফে মহিলা কলেজ স্থাপন, দমদমিয়া–সেন্টমার্টিন ঘাট চালু, খাস জমিতে অবৈধভাবে বসবাসকারীদের সরকারীকরণ করা হবে।” তিনি বলেন, “এছাড়া টেকনাফে ম্যাজিস্ট্রেট আদালত স্থাপন, ট্যুরিজম পার্ক চালু করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। মিথ্যা মামলা থেকে হয়রানি, মাদক ও অপহরণ বন্ধে পদক্ষেপ নেব। এক বছরের মধ্যেই উখিয়া-টেকনাফের সার্বিক চিত্র বদলে যাবে।”
তিনি আরও বলেন, “আমি জনপ্রতিনিধি নই, জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে চাই।” কান্নাজড়িত কণ্ঠে অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, “আমি আপনাদেরই সন্তান। জন্ম থেকেই আপনাদের সঙ্গে এই এলাকাতেই আছি। ২২ বছর ধরে হোয়াইক্যং ইউনিয়ন তথা আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি।” তিনি বলেন, “মাদ্রাসায় শিক্ষকতা ও অধ্যক্ষের দায়িত্ব পালন করে এই জনপদে শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছি। অতীতের মতো ভবিষ্যতেও উখিয়া-টেকনাফের মানুষের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই।” তিনি আরও বলেন, “রাজনীতিকে আমি ক্ষমতা মনে করি না, বরং জনগণের সেবা করার একটি মাধ্যম হিসেবেই মনে করি। আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে আপনাদেরকে সঙ্গে নিয়ে উখিয়া ও টেকনাফের প্রত্যেক এলাকাকে একটি আধুনিক, শিক্ষিত ও উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তর করতে কাজ করে যাব।” তিনি বলেন, “উন্নয়নের জন্য সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব অপরিহার্য। এই লক্ষ্য বাস্তবায়নে আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট কামনা করছি।”
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে উখিয়া-টেকনাফ সিন্ডিকেটমুক্ত হবে। এবার সুযোগ এসেছে ঐক্যবদ্ধ হয়ে অপশাসকদের বিতাড়িত করার। তাহলে নতুন নেতৃত্বে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।”
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াত জোট মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে সর্বশেষ নির্বাচনী জনসভায় হাজার হাজার মানুষের ঢল নামে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভা শেষে পুরো টেকনাফ শহর মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে জনসমুদ্রে পরিণত হয়।
মিছিল পরবর্তী নির্বাচনী জনসভায় উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা রফিকুল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার ও টেকনাফ পৌর জামায়াতের সভাপতি রবিউল আলমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন (অনলাইনে) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিবগাতুল্লাহ ছিবগা, কক্সবাজার জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট একেএম শাহজালাল চৌধুরীসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

