1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ভোট থেকে সরে দাঁড়ালেন ফটিকছড়ির দুই প্রার্থী

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 11-02-2026 ইং
  • 14053 বার পঠিত
ad728

শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে গেলেন ফটিকছড়ি আসনের দুই প্রার্থী। একজন বিএনপিকে ও অন্যজন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন জানিয়ে ভোট থেকে সরে দাঁড়ান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন করে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান ট্রাক প্রতীকের গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী রবিউল হাসান তানজীম। তিনি বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে নিজেকে গুটিয়ে নেন।

এ সময় গণঅধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি শাহ্ আলম, সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম, সহসভাপতি জিএম ওসমান, মো. সোয়েব, ডা. মো. ইউসুফ, ফটিকছড়ি উপজেলার সভাপতি সালমান সোলাইমান, গণঅধিকার পরিষদ নেতা আবু দাউদ, সাদেক চৌধুরী, শহিদুল ইসলাম সুমন, মাহমুদুল হাসান ইমন, রেজাউল হাসান জুনায়েদ ও বিএনপি নেতা মিহির চক্রবর্তী, শাহজাদা সৈয়দ ওমর ফারুক মাইজভাণ্ডারী, নাছির উদ্দীন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। 

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে রবিউল হাসান তানজিম বলেন, বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের রাজনৈতিক সমঝোতা রয়েছে। তাই ভোট থেকে সরে দাঁড়ালাম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহমদ কবির করিম।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল জব্বার, উপজেলা আমির নাজিম উদ্দিন ইমু ও নায়েব আমির অ্যাডভোকেট ইসমাইল গণি প্রমুখ। 

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহমদ কবির করিম বলেন, বৃহত্তর স্বার্থে স্বেচ্ছায় ভোট থেকে সরে দাঁড়িয়েছি। আশা করবো আমার নেতাকর্মী ও সমর্থকরা দাঁড়িপাল্লায় ভোট দেবেন। 


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728