1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

সমিতির দলনেতার ৫ বছরের কারাদণ্ড

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 11-02-2026 ইং
  • 14723 বার পঠিত
ad728

 সন্দ্বীপ উপজেলায় জাল কাগজপত্রের মাধ্যমে ঋণ সুবিধা নিয়ে অর্থ আত্মসাতের মামলায় এক সমবায় সমিতির দলনেতাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. ছাত্তার, সন্দ্বীপ উপজেলার পশ্চিম দক্ষিণ রহমতপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের দলনেতা।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন দুদক চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর মো.এনামুল ইসলাম।  তিনি বলেন, আসামি মো. ছাত্তারকে দণ্ডবিধির ৪২০ ধারায় এক বছর, ৪৬৭ ধারায় এক বছর, ৪৬৮ ধারায় দুই বছর এবং ৪৭১ ধারায় এক বছর সশ্রম কারাদণ্ড দেন। সব মিলিয়ে মো. ছাত্তারকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি ১৭ লাখ ৫৪ হাজার ২২৫ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর দুর্নীতি দমন ব্যুরো, চট্টগ্রামের পরিদর্শক মবিনুল ইসলাম কোতোয়ালী থানায় মামলা করেন (মামলা নং-৭০(৯)০৩; জিআর-৪৫২/০৩)। অভিযোগে বলা হয়, মো. ছাত্তার জাল কাগজপত্র দাখিল করে ইয়ানমার ইঞ্জিনসংবলিত একটি ফিশিং বোট, সরঞ্জামাদি এবং নগদ ৪৮ হাজার টাকাসহ মোট ১৭ লাখ ৫৪ হাজার ২২৫ টাকার ঋণ সুবিধা নেন। পরে মাত্র ৫৩ হাজার টাকা পরিশোধ করে অবশিষ্ট ১৭ লাখ ১ হাজার ২২৫ টাকা আত্মসাৎ করেন।

মামলাটি তদন্ত করে দুদকের উপপরিচালক মো. শহিদুল আলম সরকার অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১০ এপ্রিল আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিচার চলাকালে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728