1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

সীতাকুণ্ডের শিবচতুর্দশী মেলা পরিদর্শনে আসলাম চৌধুরী

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 16-02-2026 ইং
  • 20189 বার পঠিত
ad728

সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে সনাতন ধর্মাবলম্বীদের শিবচতুর্দশী মেলা পরিদর্শন করেছেন চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে সীতাকুণ্ডের শিব চতুর্দশী মেলা পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এবার মেলা সুশৃঙ্খল ও তীর্থযাত্রীদের নিরাপত্তা দিতে  আমাদের দলীয় লোকজন বিভিন্নভাবে মেলা কমিটি ও স্নাইন কমিটির লোকজনকে সহযোগিতা করছে। আশা রাখছি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এই শিব চতুর্দশী মেলা আরো সুশৃঙ্খল ও প্রাণবন্ত হবে। এ বিষয়ে ইতোমধ্যে এখানকার হিন্দু নেতাদের সঙ্গে কথা বলেছি।

মেলা কমিটির সহ-সভাপতি অমলেন্দু কনকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল শাস্ত্রীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাফর ভূইয়া, ছাত্রদলের সাবেক সভাপতি বখতিয়ার উদ্দিন, ওহিদুল ইসলাম চৌধুরী শরীফ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য ফন্টের চট্টগ্রাম উত্তর জেলার  আহ্বায়ক জিতেন্দ্র লাল নান্টু, মেলা কমিটির সহ-সভাপতি সুনন্দ ভট্টাচার্য সাগর, সীতাকুণ্ড পৌরসভা যুবদলের সদস্য সচিব জিয়া উদ্দিন জিয়া, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বাবলু প্রমুখ।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728