চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামে আগুনে একটি বসতঘর ভস্মীভূত হয়েছে। একই ঘটনায় পার্শ্ববর্তী আরও কয়েকটি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ওই এলাকার মৃত সোলায়মানের ছেলে মো. আবুল কামালের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মসজিদের মাইকে আগুন লাগার সংবাদ শুনে তারা ঘুম থেকে উঠে টিন খুলে উপরে উঠে পাইপ ও বালতি দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আব্দুল্লাহ বলেন, ‘সকাল ৬টা ৫ মিনিটে খবর পেয়ে ৬টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আগুন থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’ তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

