1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

স্থানীয় সরকার ও অর্থমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন মেয়র

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 18-02-2026 ইং
  • 20181 বার পঠিত
ad728

 মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শপথ গ্রহণের পর পৃথক সৌজন্য সাক্ষাতে মন্ত্রীদের হাতে ফুলের তোড়া তুলে দেন মেয়র।

দেশের সার্বিক উন্নয়ন ও স্থানীয় সরকারের কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মেয়র আশাবাদী বলে জানান। তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও নাগরিকসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চায় সিটি করপোরেশন। এ ক্ষেত্রে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সহযোগিতা কামনা করেন তিনি।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728