1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

রাঙামাটিতে সৌরবিদ্যুৎ প্রযুক্তিকে জাতীয় অগ্রাধিকার ঘোষণা দাবি

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 20-02-2026 ইং
  • 37807 বার পঠিত
ad728

টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশ সুরক্ষা এবং বিদ্যুৎ খাতে বৈপ্লবিক রূপান্তরের লক্ষ্যে ছাদ সৌরবিদ্যুৎ প্রযুক্তিকে দ্রুত জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন নাগরিক সমাজ ও কমিউনিটি প্রতিনিধিরা। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে জাবারাং কল্যাণ সমিতি, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম ও ক্লিন-এর যৌথ উদ্যোগে মানববন্ধনে এই দাবি জানান বক্তারা।

বক্তারা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সক্রিয় সমর্থন ও সরাসরি অংশগ্রহণ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। সমাবেশে স্থানীয় সাংবাদিক, যুব প্রতিনিধি, নারী নেত্রী এবং পরিবেশ আন্দোলনের কর্মীরা অংশ নিয়ে জ্বালানি খাতের এই পরিবর্তনের পক্ষে সংহতি প্রকাশ করেন।

প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-রাঙামাটির সদস্য কবি শিশির চাকমা, কবি আনন্দ জ্যোতি চাকমা, টিআইবির জেলা সমন্বয়কারী বেনজিন চাকমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক নুকু চাকমা, সদস্য কবি মুকুল কান্তি ত্রিপুরা, সদস্য প্রকৌশলী গঙ্গা বিজয় চাকমা, জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা প্রমুখ।

বক্তারা আরো বলেন, দেশের বিদ্যুৎ খাতে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয়ভাবে ব্যয়বহুল ও আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানিকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা বর্তমানে দেশের অর্থনীতির ওপর বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এর বিপরীতে রুফটপ সোলার একটি পরিচ্ছন্ন, সহজলভ্য এবং অত্যন্ত কম ব্যয়বহুল সমাধান হওয়া সত্ত্বেও এটি নীতিনির্ধারণী পর্যায়ে যথাযথ অগ্রাধিকার পাচ্ছে না। 

ইউনিয়ন পরিষদ ভবন থেকে শুরু করে বিদ্যালয়, হাসপাতাল এবং গ্রামীণ বাজারগুলোর বিশাল অব্যবহৃত ছাদ যদি সৌর বিদ্যুতের আওতায় আনা যায়, তবে স্থানীয় পর্যায় থেকেই একটি বৃহৎ জ্বালানি বিপ্লব শুরু করা সম্ভব।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728